চীনের নেতা শি জিনপিং রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। এদিকে জোহানেবার্গে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন।
মার্চ মাসে রাশিয়ায় আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের পর ২০২৩ সালে এটি হবে শি’র দ্বিতীয় আন্তর্জাতিক সফর।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
তিনি ২১ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফর করবেন।’
অনলাইনে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
