ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৪
আজকের সর্বশেষ সবখবর

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

সত্যের কন্ঠ
জুলাই ২৬, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
পঠিত: 136 বার
Link Copied!

পেরুর লিমা শহর থেকে লা মের্সেডগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

 

এ দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর ডয়চে ভেলের।

জুনিন অঞ্চলের স্বাস্থ্য পরিচালক ক্লিফোর কুরিপাকো জানান, শুক্রবার পালকা জেলায় বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে একটি খাড়ির খাদে পড়ে যায়।

তরমা শহরের স্বাস্থ্য কর্মকর্তা আলদো তিনেও বলেন, নিহত ১৫ জনের মরদেহ শনাক্ত করার কাজ চলছে।

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা
বাসটি এক্সপ্রেসো মোলিনা লিডার ইন্টারন্যাশনাল নামের একটি পরিবহন সংস্থার ছিল। ডাবল ডেকার ওই বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসটি ছিটকে পড়ে উল্টে গিয়ে একটি নদীর পাশে পড়ে যায়।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি দুর্ঘটনায় ভেঙে দুই টুকরো হয়ে গেছে। কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে কর্তৃপক্ষ।

সূত্র : ডয়চে ভেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।