ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪০
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

সত্যের কন্ঠ
জানুয়ারি ১৬, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
পঠিত: 88 বার
Link Copied!

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল–কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। মার্শাল ‘ল জারির ব্যর্থ চেষ্টার পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকরে বাধা দেয়ার চেষ্টা–সংক্রান্ত মামলায় শুক্রবার (১৬ জানুয়ারি) এ রায় ঘোষণা করা হয়। খবর, রয়টার্সের।

সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে বলা হয়েছে— ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক ইয়লের ঘোষিত মার্শাল ল–সংক্রান্ত মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

এছাড়া, আদালত ইউনকে সরকারি নথি জালিয়াতি এবং মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে।

উল্লেখ্য, জরুরি আইন জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়া ইউনের বিরুদ্ধে এটিই প্রথম কোনো আদালতের রায়। তবে তিনি চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।