ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পে অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্কের অঙ্গভঙ্গি নিয়ে ব্যাপক সমালোচনা, হিটলারের সঙ্গে তুলনা

সত্যের কন্ঠ
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
পঠিত: 63 বার
Link Copied!

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এবার বিতর্কের মুখে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে হাত উঁচিয়ে ইলন মাস্কের উদযাপনকে অনেকেই হিটলারের স্যালুটের সঙ্গে তুলনা করেছেন। তবে নাৎসিবাদ সম্পর্কিত একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, মাস্কের অঙ্গভঙ্গি কেবল উত্তেজনাপূর্ণ মুহূর্ত উদযাপনকে নির্দেশ করেছে। খবর রয়টার্স।

ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিয়া স্টেজে উঠে উল্লাসে ফেটে পড়েন মাস্ক। নাচের ভঙ্গিতে “ইয়েস” বলে চিৎকার করেন। এ সময় তিনি বলেন, “এটি কোনো সাধারণ বিজয় নয়। এটি মানব সভ্যতার পথে একটি মাইলফলক। এটি সত্যিই গুরুত্বপূর্ণ। এটি ঘটানোর জন্য আপনাদের ধন্যবাদ! ধন্যবাদ।”

ঠোঁট কামড়ে তিনি ডান হাত বুকের ওপর আলতোভাবে চাপড়াতে থাকেন এবং আঙুল ভাঁজ করে ডান কাঁধ প্রসারিত করে উৎসুক জনতাকে অভিবাদন জানান। তিনি আরও বলেন, “আমার হৃদয় আপনাদের সাথে রয়েছে। আপনাদের জন্যই সভ্যতার ভবিষ্যৎ রচিত হয়েছে।”

মাস্কের এই অঙ্গভঙ্গি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক।

এদিকে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মাস্কের বক্তৃতার একটি ভিডিও ক্লিপ তিনি এক্সে শেয়ার করেছেন। ভিডিওটি ফক্স নিউজ ধারণ করেছিল। তবে শেয়ার করা ভিডিওতে মাস্ক তার অঙ্গভঙ্গি অংশ বাদ দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “ভবিষ্যৎ খুবই উত্তেজনাপূর্ণ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।