ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০০
আজকের সর্বশেষ সবখবর

টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত

সত্যের কন্ঠ
জানুয়ারি ৭, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
পঠিত: 99 বার
Link Copied!

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিশাল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। এই তদন্তে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও উঠে এসেছে।

সম্পত্তি সংক্রান্ত বিতর্কে টিউলিপের বিরুদ্ধে তদন্তের দাবি বাড়ছে। বিনামূল্যে প্রাপ্ত একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের অভিযোগে তিনি চাপে রয়েছেন। এদিকে, টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই প্রোপাগাণ্ডার বেশিরভাগই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে পরিচালিত।

গত বছর, ফেসবুকের মালিক মেটা কিছু ভুয়া অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছিল যা প্রোপাগাণ্ডার সঙ্গে যুক্ত ছিল। টিউলিপ বর্তমানে বিনামূল্যে প্রাপ্ত ফ্ল্যাটের বিষয়ে তদন্তের মুখোমুখি, যা ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে চলছে।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক ২০২৩ সালের জুলাইয়ে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার ভূমিকা ছিল আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তবে লেবার নেতা কিয়ার স্টার্মার বলেছেন যে, টিউলিপের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি তার কাজ চালিয়ে যাবেন।

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ব্যয়ের বাড়তি হিসাব সংক্রান্ত তদন্তের সাথেও শেখ হাসিনার পরিবার জড়িত বলে দাবি করা হচ্ছে। দুর্নীতির এই অভিযোগ শেখ হাসিনা, তার বোনের সন্তান এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

(দ্য টাইমস-এর তথ্যসূত্র অনুযায়ী)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।