রবিবার (০৯ জুলাই) সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে।
এই পরিস্থিতিতে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।
১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে;
২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে;
৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে;
৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে;
৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীকে অবহিত করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
