কানাডার ক্যালগেরির পশ্চিমে রকি পর্বতমালায় একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। শনিবার সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।
সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, শনিবার সকাল ৭:৩০ টার দিকে ক্যালগেরি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ী এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ছয় আরোহীর সকলের লাশই সফলভাবে উদ্ধার করা হয়েছে।
নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং দুর্ঘটনার কারণও জানা যায়নি। বাসস
পুলিশ জানিয়েছে, বিমানটিতে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। বিমানটি শুক্রবার রাত ৮:৪৫ মিনিটের দিকে ব্রিটিশ কলম্বিয়ার সালমন আর্মের উদ্দেশ্যে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
