ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১০
আজকের সর্বশেষ সবখবর

উগান্ডায় নৌকা ডুবে ২০ জনের মৃত্যু

সত্যের কন্ঠ
আগস্ট ৩, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ
পঠিত: 313 বার
Link Copied!

উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছে।

এই ঘটনায় ৯ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে জানিয়েছে, ‘যারা পানিতে ভ্রমণ করেন তারা সর্বদা লাইফ জ্যাকেট পরবেন এবং নৌকাগুলোতে অতিরিক্ত পণ্য বোঝাই করবেন না।’

পুলিশ বলছে, অতিরিক্ত পণ্য বোঝাই এবং খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।

এর আগে, ২০১৮ সালের নভেম্বরে খারাপ আবহাওয়ার সময় ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছিল। সেই বছরের সেপ্টেম্বরেও, ভিক্টোরিয়া হ্রদের তানজানিয়ার পাশে এমভি নাইরেরে যাত্রীবাহী ফেরি ডুবে গেলে শতাধিক মানুষের মৃত্য হয়।
সূত্র : আলজাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।