ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৭
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২৭, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
পঠিত: 263 বার
Link Copied!

ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে ইসরায়েলি হামলার সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে বন্দি জাতিসংঘ কর্মকর্তাদের মুক্তি নিশ্চিত এবং যুদ্ধবিধ্বস্ত দেশের স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি মূল্যায়নের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান।

এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, ইসরায়েলি হামলায় তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হন এবং বিমানবন্দরে অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তেদরস আরও উল্লেখ করেন, বিমানবন্দরে থাকা জাতিসংঘের অন্যান্য সদস্য নিরাপদে থাকলেও তাদের যাত্রা বিলম্বিত হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার কাজ শেষ করার পর উড়োজাহাজে ওঠার প্রস্তুতির সময় হামলার ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।