ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি সেনার হামলা, গাজার কামাল আদওয়ান হাসপাতালের বড় অংশ পুড়ে গেছে

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২৮, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
পঠিত: 245 বার
Link Copied!

ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার উত্তরাঞ্চলের অবশিষ্ট একমাত্র চিকিৎসাকেন্দ্র, কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে এবং হাসপাতালটির বড় অংশ আগুনে পুড়িয়ে দিয়েছে। হাসপাতালটি থেকে শত শত মানুষকে চলে যেতে বলা হয়েছে, আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) জানিয়েছে যে, বেইত লাহিয়ায় হাসপাতালের কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসপাতালটি কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ ছিল এবং এখনো হাসপাতালে থাকা রোগীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল বুরশ এক বিবৃতিতে জানান, “হাসপাতালের ভেতরে দখলদার বাহিনী আগুন জ্বালিয়ে দিয়েছে।”

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তারা কামাল আদওয়ান হাসপাতালে অভিযান শুরু করেছে। তবে তাদের দাবি, হাসপাতালটি উত্তর গাজায় হামাসের সন্ত্রাসী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল, কিন্তু কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু এল-রিশ জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ, পরীক্ষাগার এবং স্টোরহাউসে আগুন দিয়েছে।

আরেকটি পৃথক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুন হাসপাতালের পুরো ভবনে ছড়িয়ে পড়েছে এবং হাসপাতালের সব জেনারেটর ধ্বংস হয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।