ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা

সত্যের কন্ঠ
জুলাই ২৬, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
পঠিত: 156 বার
Link Copied!

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করে।

স্থানীয় দৈনিক ইয়েদিয়োথ আহারোনোথ জানায়, হামলার সময় দক্ষিণ নেগেভ ও মৃত সাগর এলাকায় সাইরেন শোনা যায়। এর মধ্যে আরাদ, কিরিয়াত আরবা এবং আইন গেদি অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়।

মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির পর পুনরায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হলে হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করে। তাদের দাবি, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা এসব আক্রমণ চালিয়ে যাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক হামলায় প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জাতিসংঘ ও ফিলিস্তিনের স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫৯ হাজার ৬৭৬ জনের বেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

উল্লেখ্য, সংঘাত শুরুর পর থেকেই হুথি গোষ্ঠী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর, অ্যাডেন উপসাগর ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।