ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
আজকের সর্বশেষ সবখবর

১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প

সত্যের কন্ঠ
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
পঠিত: 67 বার
Link Copied!

ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ১৫০০ জনকে ক্ষমা করেছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার সঙ্গে জড়িত ব্যক্তিরাই এই ক্ষমার অন্তর্ভুক্ত। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টানোর উদ্দেশ্যে ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল। খবর রয়টার্স।

ট্রাম্প বলেছেন, “তারা আজ রাতে বিনা দ্বিধায় মুক্তভাবে চলাফেরা করবে। এটাই আমাদের চাওয়া।” এছাড়া, এই ঘটনায় অভিযুক্ত ৬ আসামির সাজা হ্রাস করার কথাও তিনি উল্লেখ করেছেন।

নির্বাচনের আগে সমর্থকদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, যা তিনি এবার বাস্তবায়ন করলেন। ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল পাল্টানোর চেষ্টা করেন ট্রাম্প, যা তার উগ্র সমর্থকদের ক্যাপিটল হিলে দাঙ্গার দিকে উস্কে দেয়। এই ঘটনায় জড়িত অনেককে পরে কারাগারে পাঠানো হয়।

কারাগার বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় আছেন। আদেশ পেলে সোমবারই অনেকে মুক্তি পেতে পারেন।

২০২১ সালে ট্রাম্পের একটি উত্তেজনাপূর্ণ বক্তব্যের পর তার দলের সমর্থকরা ক্যাপিটল হিলে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ করে এবং সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময় নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য বৈঠকে বসা আইনপ্রণেতা ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিরাপত্তার কারণে পালাতে বাধ্য হতে হয়।

সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর ট্রাম্প এক বক্তৃতায় বলেন, ক্যাপিটল হিলের ঘটনায় ১৬০০ জনকে অভিযুক্ত করা হয়েছিল এবং তিনি তাদের বন্দি বলে উল্লেখ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।