ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৩
আজকের সর্বশেষ সবখবর

হাইতিতে অপরাধী চক্রের হামলায় ৩০ জন নিহত

সত্যের কন্ঠ
আগস্ট ১৮, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ
পঠিত: 248 বার
Link Copied!

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি অপরাধী চক্রের সহিংসতায় ৩০ জন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় একটি মানবাধিকার গ্রুপ এ খবর জানিয়েছে।

ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক এএফপি’কে দেওয়া একটি প্রাথমিক হিসাবে জানায়, শহরের ক্যারেফোর-ফিউইলেস’র আশেপাশের বাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছিল এবং এতে দুই পুলিশ অফিসারও মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আশপাশের সহিংসতার কারণে প্রায় ৫ হাজার বাসিন্দা ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

আশপাশের এলাকাটি সংঘবদ্ধ অপরাধী চক্রের একটি কৌশলগত এলাকা, যা হাইতির রাজধানীর প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে। মুক্তিপণের জন্য অপহরণ, গাড়ি ছিনতাই, ধর্ষণ এবং সশস্ত্র চুরিসহ সহিংস অপরাধগুলো এই এলাকাটিতে সাধারণ ঘটনা হিসেবে দেখা দিয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।