ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সঙ্গে জামায়তের যোগাযোগ এখন স্পষ্ট : মির্জা ফখরুল

সত্যের কন্ঠ
জুন ৩০, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
পঠিত: 198 বার
Link Copied!

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুখে মুখে জামাত বিরোধিতার ধুঁয়া তুললেও সরকারের সঙ্গে জামায়তের যোগাযোগ এখন স্পষ্ট হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে তারা দেখতে চায় না। সরকার নিজেরাই রাজনৈতিক সংকট তৈরী করে রেখেছে। একদলীয় শাসনব্যাস্থা কায়েমের জন্য তারা তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

মির্জা ফখরুল বলেন, জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করে আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের একটা ধাপ আছে কখনো এটা ওঠে কখনো এটা নামে। গত কয়েক বছর ধরে প্রমান করেছে বিএনপি কখনো ভায়োলেন্স করে না। ভায়োলেন্সটা করে সরকারি দলের লোকেরাই এবং সরকারের এজেন্সি গুলো। উল্টো তারা দোষ চাপাতে চায় কিন্তু এবার তারা সেই দোষ চাপানোর সুযোগ পায়নি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী জয়নাল আবেদীন, দফতর সম্পাদক মামুন উর রশীদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।