প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) রাতে তিনি সেখানে পৌঁছান।
তার আগমনকে ঘিরে আগে থেকেই কার্যালয়ের বাইরে নেতাকর্মীদের ভিড় জমে। সেখানে তিনি দল ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, দেশে ফিরে প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বরও কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন তারেক রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
