ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের তিন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

সত্যের কন্ঠ
জুন ১১, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

 

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের তিন দেশ—জর্ডান, বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১০ জুন) গভীর রাতে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, যার মধ্যে ১২টি জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। জর্ডানের আল-সালতি ও আল-আজরাক ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি করা হয়েছে।

এছাড়া বাহরাইন ও কুয়েতে দুই দফায় মোট ১৮টি ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন নিক্ষেপ করা হয়। বাহরাইনে মার্কিন নৌবহরের রাডার সিস্টেমকে লক্ষ্য করা হয় এবং কুয়েতে হামলার পর সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। হরমুজ প্রণালি ঘিরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ থেকে ৪৯টি টমাহক নিক্ষেপ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিকসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

পরবর্তীতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।