ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

বিমান বিধ্বস্তের ঘটনার রিপোর্ট আসবে শিগগিরই: পুতিন

সত্যের কন্ঠ
আগস্ট ২৫, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ
পঠিত: 389 বার
Link Copied!

ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধানের মৃত্যু নিয়ে নীরবতা ভাঙ্গলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রুশ গণমাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পরোক্ষভাবে ইয়েভগেনি প্রিগোঝিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত দল কাজ করছে। শিগগিরই বেরোবে রিপোর্ট। খবর ডয়েচে ভেলের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বিমান দুর্ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করছি। প্রাথমিক তদন্তের ইঙ্গিত, আরোহীরা ওয়াগনার গ্রুপের সদস্য ছিলেন। তারা ইউক্রেনে নব্য-নাৎসিবাদ উৎপাটনে আমাদের সাথে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

তিনি বলেন, ৯০’র দশক থেকে প্রিগোঝিনকে চিনি। সে জীবনে বহু ভুল করেছে। একইসাথে তার জীবন সাফল্যেও ভরপুর। তদন্ত দল কাজ করছে। শিগগিরই বেরোবে রিপোর্ট।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ আগস্ট) মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে তিভের অঞ্চলে বিধ্বস্ত হয় একটি বিমান। বিমানটিতে প্রিগোঝিনসহ মোট ১০ জন আরোহী ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।