ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮
আজকের সর্বশেষ সবখবর

বাড়ল স্বর্ণ-রূপার দাম

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৮, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
পঠিত: 156 বার
Link Copied!

১৩ দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবার বেড়েছে। সবচেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ২৯১ টাকা। স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়ে ২ হাজার ৯৯ টাকা করা হয়েছে।

মঙ্গলবার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।