ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫০
আজকের সর্বশেষ সবখবর

বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

সত্যের কন্ঠ
মার্চ ১৭, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরাকি নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সাম্প্রতিক সময়ের হামলাগুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে তীব্র।

হামলার প্রায় ছয় ঘণ্টা আগে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার বাগদাদের গ্রিন জোনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।