ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৮
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার প্রধান আনোয়ারুল হক কাকর

সত্যের কন্ঠ
আগস্ট ১২, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
পঠিত: 473 বার
Link Copied!

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সিনেটর আনোয়ারুল হক কাকর। দেশটির সদ্য বিলুপ্ত পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ আজ শনিবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। খবর ডনের।

আনোয়ারুল হককে প্রধান ঘোষণার আগে বিদায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিরোধীদলীয় এই নেতার বৈঠক হয়। শেহবাজ শরীফের বাসভবনে হওয়া বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজা রিয়াজ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী একটি ছোট প্রদেশ থেকে হোক, আমরা এটা আগে থেকেই চেয়েছিলাম। বৈঠকে আনোয়ারুল হক কাকরকে প্রধানমন্ত্রী করার বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি।’

পাকিস্তানের বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘আমি তাঁর নামটি প্রস্তাব করেছিলাম এবং বিদায়ী প্রধানমন্ত্রী সে বিষয়ে সায় দিয়েছেন। আমি ও প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সার সংক্ষেপটিতে স্বাক্ষর করেছি। আগামীকাল রোববার আনোয়ারুল হক কাকর শপথ নিবেন।’

আজকের বৈঠকে কেয়ারটেকার গভর্নমেন্টের মন্ত্রিসভা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন রাজা রিয়াজ।

এদিকে, আনোয়ারুল হক কাকরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর আসনের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর। এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ ও রিয়াজ আনোয়ারুল হক কাকরকে প্রধানমন্ত্রী করার জন্য প্রেসিডেন্ট আলভিকে পরামর্শ দিয়েছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।