ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রে আবারও চালু টিকটক

সত্যের কন্ঠ
জানুয়ারি ২০, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
পঠিত: 84 বার
Link Copied!

আজ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর টিকটকের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী অ্যাপটির সেবা আবার ব্যবহার করতে পারছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর করতে বিলম্ব ঘটাবেন এবং এর জন্য নির্বাহী আদেশ জারি করবেন।

গত শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য টিকটকের সেবা বন্ধ হয়ে যায়। এর আগে, গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হওয়া আইন অনুসারে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। টিকটক, বাইটড্যান্স এবং কিছু ব্যবহারকারী এ আইনটি চ্যালেঞ্জ করেন।

তবে, গত শুক্রবার সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধ করার আইন বহাল রাখে। এর ফলে চরম অনিশ্চয়তা দেখা দেয়, কারণ আইন অনুসারে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না হলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।