গাজার দক্ষিণাঞ্চলের একটি ভবন ধসে প্রাণ হারিয়েছে ৪ ইসরায়েলি সেনা। এ ঘটনায় আহত হয়েছে আইডিএফের আরও ৫ সদস্য। শুক্রবার (৬ জুন) টাইমস অব ইসরায়েল’র এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার গাজার খান ইউনিসের একটি ভবনে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে নিহত হয় ঐ ৪ সেনা। এর মধ্যে ২ জন কমান্ডো ইউনিটের সার্জেন্ট মেজর চেন গ্রস ও কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের স্টাফ সার্জেন্ট ইয়োভ রেভার। তবে বাকি ২ জনের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানায় ইসরায়েল প্রশাসন।
আইডিএফ’র প্রাথমিক তদন্ত অনুসারে, হামাসের গোপন ঘাঁটি ও সুরঙ্গ খুঁজতে ঐ ভবনে প্রবেশ করে সেনারা। আর ঠিক তখনই হামাসের পেতে রাখা বিস্ফোরকে ধসে পরে ভবনটির ছাদ। সাথে সাথেই মৃত্যু হয় ৪ ইসরায়েলি সেনার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
