ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৪
আজকের সর্বশেষ সবখবর

কানাডার সাহায্যের প্রতিশ্রুতি ক্যালিফোর্নিয়ার দাবানলে

সত্যের কন্ঠ
জানুয়ারি ১৩, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
পঠিত: 244 বার
Link Copied!

সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

অপরদিকে, মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে পুড়ছে। আগুনে ধ্বংস হয়ে গেছে লক্ষাধিক ঘরবাড়ি, এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এমন সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সাহায্যের আশ্বাস দিয়েছেন ট্রুডো।

তিনি জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় কানাডা থেকে ৬০ জন দমকলকর্মী পাঠানো হচ্ছে। রোববার (১২ জানুয়ারি) গভীর রাতে ট্রুডো তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন।

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এই দাবানলে ইতোমধ্যে প্রায় ১.৭৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছেন। এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।