ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া নগরীতে বৃহস্পতিবার রাশিয়ার হামলায় কমপক্ষে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। সেখানে একটি বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।
এদিকে নগরীর সামরিক প্রশাসনের প্রধান আনাতোলি কুর্তিয়েভ জানান, সেখানে হামলায় ১৪ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
কুর্তিয়েভ বলেন, হামলায় কমপক্ষে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, আহতদের মধ্যে ৩ বছর বয়সী এক কন্যা শিশু এবং ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম বার্তায় বলেন, ‘রাশিয়ার দখলদার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় একটি বেসামরিক ভবনে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’
খবর এএফপি’র।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
