ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫০
আজকের সর্বশেষ সবখবর

৫ জেলায় বন্যার পূর্বাভাস

সত্যের কন্ঠ
এপ্রিল ২৯, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
পঠিত: 38 বার
Link Copied!

দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দেশের পাঁচ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে। বাকি তিন জেলা হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জে বন্যা হতে পারে, কারণ এসব জেলার নদ–নদীর পানি বাড়ছে।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতর তাদের পূর্বাভাসে জানিয়েছিল, আগামী শনিবার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে, দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। এসব নদী হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা।

এর মধ্যে মনু বাদ দিয়ে বাকি তিন নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।