ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

৪ দিনের সফরে সোমবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সত্যের কন্ঠ
জুন ৮, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
পঠিত: 169 বার
Link Copied!

আগামীকাল সোমবার (৯ জুন) চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। ১১ জুন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। ড. ইউনূসকে স্বাগত জানাতে এরইমধ্যে প্রস্তুতি শেষ করেছেন তারা।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গভীরতা রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের আবাসস্থল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।