ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০
আজকের সর্বশেষ সবখবর

২৬ বছর পলাতক থাকার পর মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোরশেদ আলম (৫২)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক ১:৪০টায় কক্সবাজার সদর থানাধীন ঝিলংঝা ইউনিয়নের বিসিক উঠনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোরশেদ আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০০০ সালে দায়ের হওয়া একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ ২৬ বছর দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ ও আদালতের দেওয়া সাজা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।