ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২
আজকের সর্বশেষ সবখবর

“হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন, সাত দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ”

সত্যের কন্ঠ
জুন ২০, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
পঠিত: 72 বার
Link Copied!

উম্মে সালমা রিপোর্টার:

অদ্য ২০ জুন ২০২৬ খ্রি. (শনিবার) সকাল ১০টা ১৫ ঘটিকায় রাজধানীর হাতিরঝিল এলাকায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হাতিরঝিল এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় পর্যায়ের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন ও পর্যটনকেন্দ্র হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম জানান, হাতিরঝিল এলাকার চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, আগামী সাত দিনের মধ্যে এই কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ করা হবে এবং পরবর্তীতে এর টেকসই রক্ষণাবেক্ষণের জন্য একটি নিয়মিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, হাতিরঝিলকে আরও দৃষ্টিনন্দন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।