ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগে প্রশংসায় ভাসছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি :

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সহায়ক পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় জেলার সর্বস্তরে প্রশংসিত হচ্ছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সম্প্রতি মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর নিয়োগপ্রাপ্তদের শিক্ষাগত যোগ্যতা এবং পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া অনেকেই উচ্চশিক্ষিত। তাঁদের মধ্যে প্রকৌশলী, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীও রয়েছেন। নিয়োগপ্রাপ্তদের দাবি, পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না। লিখিত ও মৌখিক পরীক্ষায় অর্জিত মেধার ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

চাকরিপ্রার্থী ও অভিভাবকদের মতে, সরকারি চাকরির নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত হলে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পায়। তাঁদের ভাষ্য, পাবনা জেলা প্রশাসনের এই উদ্যোগ অন্য সরকারি দপ্তরগুলোর জন্যও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।

উল্লেখ্য, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।