ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৮
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ শুক্রবার

সত্যের কন্ঠ
মার্চ ১৯, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
পঠিত: 106 বার
Link Copied!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। এই ঈদ উদযাপন করবেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।

 

 

শুক্রবার (১৯ মার্চ) সকালে জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হবে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠে।

সুরেশ্বর দরবার শরীফ সূত্র জানা যায়, সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করবেন।

 

 

আগামীকাল শুক্রবার ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৯ টায় শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হবে। ছয় উপজেলার ৩০ গ্রামের ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।