ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৯
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সত্যের কন্ঠ
নভেম্বর ৪, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
পঠিত: 217 বার
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না। সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষা করতে এবং চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিতে হবে।

আজ সোমবার (৪ নভেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিভিন্ন স্তরের বিজিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিকে তাদের আইন ও ম্যান্ডেট অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। তাদের পারফরম্যান্স উন্নত হওয়ায় সাধারণ জনগণ সন্তুষ্ট। বিজিবিকে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিজিবির সদস্যদের সুশৃঙ্খল ও প্রশিক্ষিত বাহিনীর অংশ হিসেবে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। তবে, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার বেআইনি আদেশ মেনে নেওয়া যাবে না। আদেশ বৈধ ও আইনসঙ্গত কিনা বিবেক-বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে।’

মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন স্তরের বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।