ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫০
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
পঠিত: 126 বার
Link Copied!

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, কিডনি, হৃদরোগ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের সদস্যরা।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ার খবরে গত কয়েকদিন ধরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সর্বশেষ অবস্থা নিয়ে নানা আলোচনা চলছিল।

দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। ২০২৪ সালের জুনে তাঁর হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয় এবং লিভারের জটিল চিকিৎসাও নেওয়া হয়।

২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হন খালেদা জিয়া। পরবর্তীতে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে তিনি গুলশানের বাসায় অবস্থান করছিলেন। ২০২৪ সালের আগস্টে রাষ্ট্রপতির আদেশে তাঁকে সব দণ্ড থেকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।