ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন কমিটির পরিচিতি সভা

সত্যের কন্ঠ
জুন ২২, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
পঠিত: 91 বার
Link Copied!

শামীম আহমেদ সাঁথিয়া, পাবনা:-

সাঁথিয়ায় শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন কমিটির পরিচিতি সভা পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন সাঁথিয়া উপজেলা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২২জুন)বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন এর সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম সাঈদ হোসেন,ইমাম হোসাইন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক,আফতাবনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন,নাড়িয়াগোদাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক মিয়া রানা,সাধারন সম্পাদক আব্দুল হাই,উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন এর সাধারন সম্পাদক নজরুল ইসলাম নান্নু সহ আরো অনেকে। নব-গঠিত কমিটিতে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং পরিচিতি সভায় ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।