ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০১
আজকের সর্বশেষ সবখবর

সরাসরি বিমান যোগাযোগ জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারিত করবে : মাহবুব

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
পঠিত: 389 বার
Link Copied!

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, সরাসরি বিমান যোগাযোগ টোকিওর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও সম্প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

আজ হোটেল ওয়েলকো নারিতাতে ঢাকা-নারিতা ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী একথা বলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশের এমজিএইচ গ্রুপ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনার বোয়িং ৭৮৭ গাংচিল দীর্ঘ ১৭ বছর পর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে অবতরণ করেছে, বিমানের ঢাকা-নারিতা রুটের সরাসরি প্রথম ফ্লাইট বিজি ০৩৭৬ এখানে এসে পৌঁছেছে।

আলী বলেন, বাংলাদেশ ও জাপান অদূর ভবিষ্যতে সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’ থেকে এখন ‘কৌশলগত পর্যায়ে’ উন্নীত করার চিন্তাভাবনা করছে।

তিনি বলেন, এই অবিরাম বিমান যোগাযোগের মাধ্যমে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমের সুযোগ বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী বলেন, নারিতা ফ্লাইট প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উপহার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত ১৩ বছরে দেশে সরাসরি বিদেশী বিনিয়োগের (এফডিআই) প্রবাহ প্রায় তিনগুণ বেড়েছে উল্লেখ করে আলী বলেন, ‘এখানে আমি আপনাদের সবাইকে পর্যটনসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য সুস্পষ্ট আহ্বান জানাতে চাই।’

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।