ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক নিবন্ধনের প্রয়োজন আর নেই!!

সত্যের কন্ঠ
জানুয়ারি ৪, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ
পঠিত: 279 বার
Link Copied!

নিজস্ব প্রতিনিধি,নুসরাত জাহান নুপুর: 

বেসরকারি স্কুল-কলেজ – মাদ্রাসা তে বদলে যাচ্ছে শিক্ষক নিয়োগ পদ্ধতি। পূর্ব থেকে চলে আসা শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে শিক্ষক নিয়োগ এর প্রচলন আর থাকছে না। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরাসরি পরীক্ষা পদ্ধতি দ্বারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সরকারি কর্ম কমিশনের আদলে একটি কর্তৃপক্ষ। সেজন্য নতুন আইন প্রণয়ন করার কাজ চলছে।

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতির নতুন আইন তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান । তিনি বলেন, আইনটি পাস হলে শিক্ষক নিয়োগে প্রয়োজন নেই শিক্ষক নিবন্ধন সনদের।

শুধু বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগের সুপারিশ করা যাবে।

 

এন আর সি এর একাধিক কর্মকর্তা জানান, নতুন আইন কার্যকর হলে এন আর সি এ বিলুপ্ত হবে। এর পরিবর্তে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এর আদলে “বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ ” গঠন করা হবে। এটি চলবে ১৪ সদস্যের নির্বাহী বোর্ড।

কর্তৃপক্ষ সুপারিশ করলে নতুন আইন কার্যকর হতে প্রায় দেড় দুই বছর লাগবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।