রাজধানীর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ মো. তুষার খলিফা (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে রবিউল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের কাছ থেকে একটি ব্যাগে বিশেষ কৌশলে লুকানো ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শাহআলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
