আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর শাহআলী এলাকা থেকে চুরি হওয়া একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম জলিল মিয়া (২৯)।
শাহআলী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকা থেকে চোরাই গাড়ি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) বিকেল আনুমানিক ৩টা ০০ মিনিটে শাহআলী থানাধীন ব্লক-জি এলাকার সুরমা ভবনের নিচের গ্যারেজ থেকে ভিকটিম মোঃ রুহুল আমিন সবুজের মালিকানাধীন একটি টয়োটা প্রাইভেটকার চুরি হয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে শাহআলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তীতে শাহআলী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকা থেকে চোরাই গাড়ি উদ্ধারসহ জলিল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
