ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

‘শতভাগ নিশ্চিত করতে পারি রাতে ভোট হবে না’

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২৬, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ
পঠিত: 140 বার
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগের রাতে ভোটসহ যেসব কথাবার্তা হয়েছে আমরা ৯৯ শতাংশ নয়, শতভাগ নিশ্চিত করতে পারি যে, এরকম কোনো অবস্থাতেই হবে না। এজন্য অনেক কেন্দ্রে ব্যালট পেপার সকালে যাবে।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

সিইসি হাবিবুল আউয়াল বলেন, কোনো অবৈধ হস্তক্ষেপ, কোনো রাজনৈতিক দলের দমন নিপীড়নসহ যেকোনো প্রকার অযাচিত কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।

 

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করার পূর্বপ্রস্তুতি হিসাবে চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতা কমিশনের নজরে রয়েছে। সহিংসতা কারীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া আসন্ন নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ব্যাপারে আলাদা নজরদারি করা হচ্ছে বলেও জানান সিইসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।