ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ভেজাল ও অননুমোদিত ওষুধ জব্দ, জরিমানা ৩ লাখ ২০ হাজার টাকা

সত্যের কন্ঠ
জুন ১৬, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অননুমোদিত দেশি-বিদেশি ও ভেজাল ওষুধ বিক্রি ও মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের সহযোগিতায় বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে অননুমোদিত দেশি-বিদেশি ও ভেজাল ওষুধ বিক্রি ও মজুদের দায়ে ব্যবসায়ী তরিকুল ইসলামকে ৩ লাখ টাকা এবং নাসির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট চারটি গুদাম ও দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ১০ লাখ টাকার অননুমোদিত ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ওষুধগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।