ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩২
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে বিদেশি ওয়ান শ্যুটার গান ও বিস্ফোরক উদ্ধার

সত্যের কন্ঠ
জুন ২৮, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

র‍্যাব-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে সিলেটের জকিগঞ্জ থেকে একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, ১ দশমিক ৩৪ কেজি বিস্ফোরক এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত ২৭ জুন রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং ১৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার আশপাশে অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় জাপানে তৈরি একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, ১১টি পাওয়ারজেল (বিস্ফোরক) এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাওয়ারজেল বিস্ফোরকের মোট ওজন ১ দশমিক ৩৪ কেজি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডিমূলে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।