ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৭
আজকের সর্বশেষ সবখবর

“র‍্যাব-৫ এর অভিযানে ৬টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ১১, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
পঠিত: 51 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন ৮.৫ কেজি এবং উচ্চতা প্রায় ১২ ফুট বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল পুঠিয়া থানাধীন কাজুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সাহাবুর মোল্লার নিজস্ব জমির পানের বরজ থেকে ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং মো. সাহাবুর মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাহাবুর মোল্লা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা চাষ করে পুঠিয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। এছাড়া উদ্ধারকৃত গাঁজা গাছগুলো বিক্রয়ের উদ্দেশ্যে চাষাবাদ করা হয়েছিল বলেও তিনি স্বীকার করেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।