ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
আজকের সর্বশেষ সবখবর

রামপুরায় ৮১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৪, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ৮১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রামপুরা থানার একটি আভিযানিক দল থানাধীন ই-ব্লক ফরাজী হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৮১৫ পিস ইয়াবাসহ মো. ইমরান কবির (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।