ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৮
আজকের সর্বশেষ সবখবর

রামপুরায় সাজাপরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
পঠিত: 14 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলা ও সাজাপরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. হাসান বেপারী (৩৪)কে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে থানার একটি দল রামপুরা থানাধীন ই-ব্লকের ফরাজী হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে হাসান বেপারীকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ ও থানা রেকর্ড পর্যালোচনায় জানা যায়, তার বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরা থানায় তার বিরুদ্ধে দুটি সাজাপরোয়ানা মুলতবি রয়েছে।

জাজিরা থানার সাজাপরোয়ানার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।