ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৬
আজকের সর্বশেষ সবখবর

“রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ২৬, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল চন্দ্রিমা থানাধীন কালচিকা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ১৮ কেজি গাঁজাসহ মো. মাজদার আলী (৪৪)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাজদার আলী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কালচিকা (বালানগর) এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেন।

র‌্যাব আরও জানায়, জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিলেন বলেও তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।