ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪২
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮ মামলার আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৯, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
পঠিত: 35 বার
Link Copied!

 

রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২০৫ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থসহ** ২৮টি মাদক মামলার আসামি এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. লালন (৩৮)।

পুলিশ জানায়, গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২০৫ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা এবং একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুনপল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত লালনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৮টি মাদক মামলারয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।