ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০০
আজকের সর্বশেষ সবখবর

“রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২,০৮৬ মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ”

সত্যের কন্ঠ
জুন ১৮, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২,০৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন ২০২৬) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। অভিযানে মোট ৩৮৭টি গাড়ি ডাম্পিং এবং ৪৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ট্রাফিক বিভাগ আরও জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯১টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেল। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪৫টি মামলা করা হয়, যার মধ্যে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৫০৩টি মামলা করা হয়, যেখানে ১৩টি বাস, ২৬টি কাভার্ডভ্যান, ১০৬টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০১টি মামলা, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫১টি মামলা, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬৯টি মামলা, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০৭টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২১৯টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।