ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

সত্যের কন্ঠ
মে ২৭, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— ১। মারুফ (২২), ২। রাসেল সরদার (৩০), ৩। মোঃ সেলিম (৪৫), ৪। মোঃ সাইফুল ইসলাম (৩২), ৫। মোঃ অমিত ব্যাপারী (২৮), ৬। মোঃ রেজাউল (২৭), ৭। মোঃ বাচ্চু (৫০), ৮। মোঃ আবদুল বেপারী (৪২), ৯। মোঃ শাহিন (৩৭), ১০। মোঃ আলম মিয়া (৫২), ১১। মোঃ মুকলেছ (৩৯), ১২। মোঃ জাহিদ হোসেন (৫৫) ও ১৩। সেতু।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) থানা পুলিশের একাধিক টিম এলাকায় বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় একজন, পুরাতন মামলায় দুইজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন এবং মোবাইল কোর্টের মাধ্যমে নয়জনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।