আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিনব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ চুরি, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ফারহান হাবিব (৩৩), মো. শুভ (২২), আব্দুল আলীম (৩৯), মো. আনিসুজ্জামান (৪৮), মো. রাব্বি (২০), মো. রবিউল গাজী (২৩), মেহেদী হাসান ওরফে সাগর আহম্মেদ (৩০), মেহেদী হাসান (২৬), মো. সুজন মিয়া (৪০), মো. রাজু (৩৪), রবিন (৩০), রিয়েল খান (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), মেহেদী হাসান (২১), নুরন্নবী (৩৩) এবং আপন (২০)।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধের ধরন ও সংশ্লিষ্ট মামলার ভিত্তিতে তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
