ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১০
আজকের সর্বশেষ সবখবর

মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগে বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৩, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ। এ সময় উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।

একই দিনে উত্তরা পশ্চিম থানা পুলিশও বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে তুরাগ থানা পুলিশ একই ধরনের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুও রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।