ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

মীর জাফরের মতো দেশকে বিদেশি বেনিয়াদের কাছে তুলে দিতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ১৭, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
পঠিত: 256 বার
Link Copied!

মীর জাফর ইস্ট ইন্ডিয়ার কাছে যেমন দেশকে তুলে দিয়েছিল, তেমনি বিএনপি বিদেশি বেনিয়াদের কাছে বাংলাদেশকে তুলে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ষোলশহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক সভায় এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের জরিপ বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের ৭০ ভাগ মানুষ সমর্থন করে, আর এতেই বিএনপির মাথা খারাপ। বিএনপির সাথে আর কোনো বিদেশি শক্তি নেই। তাদের আন্দলোনের ফোলা বেলুন, এখন ফুটে গেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যু নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, কেউ নির্বাচনে আসুক বা না অসুক, জনগণের অংশগ্রহণে নির্বাচন হবে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। তবে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও তাদের নেতারা নির্বাচন বর্জন করবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।